আর্কাইভ
ads
logo

ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পি.এম
ভূমি খাতে কোনো দুর্নীতি সহ্য করা হবে না: ভূমিমন্ত্রী

ছবিঃ সংগৃহীত

ads

ভূমি ব্যবস্থাপনায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না বলে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করাই এখন প্রধান লক্ষ্য।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, জনগণের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য মন্ত্রিসভার বৈঠকে তারেক রহমান সবাইকে নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভূমি খাতে দুর্নীতি পুরোপুরি বন্ধ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।

ভূমিমন্ত্রী জানান, এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাজশাহী বিএনপির সাবেক সংসদ সদস্য কবির হোসেন। তার কাছ থেকে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় শিখেছেন এবং এখন বড় পরিসরে আরও অভিজ্ঞতা অর্জন করছেন।

পরে সার্কিট হাউসের সভাকক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগের কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক আফিয়া আখতারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ