আর্কাইভ
ads
logo

আজ চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পি.এম
আজ চরমোনাই পীরের বাসায় যাচ্ছেন তারেক রহমান

ads

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ সোমবার সন্ধ্যায় তিনি চরমোনাই পীরের বাসায় যাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, তারেক রহমান আজ সন্ধ্যায় মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসায় যাবেন।

এর আগে, গতকাল রোববার সন্ধ্যায় জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় যান বিএনপির চেয়ারম্যান। সেখান থেকে পরে বেইলি রোডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় যান তিনি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ