আর্কাইভ
ads
logo

কারা থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯ এ.এম
কারা থাকতে পারেন তারেক রহমানের মন্ত্রিসভায়?

ads

ঐতিহাসিক ফলাফলের মধ্য দিয়ে সরকার গঠনের পথে বিএনপি। দলটির রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিশ্চিত করে চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাচ্ছে বিএনপি, আর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন দলের চেয়ারম্যান তারেক রহমান—এটি প্রায় নিশ্চিত বলেই দলীয় সূত্রে জানা গেছে। তবে নতুন মন্ত্রিসভার আকার ও সম্ভাব্য সদস্যদের নাম নিয়ে চলছে জোর আলোচনা।

বিএনপির স্থায়ী কমিটি এবং বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন মন্ত্রিসভা গঠনে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয় রাখার পরিকল্পনা রয়েছে। ২০০১ থেকে ২০০৬ সালের বিএনপি সরকারের অভিজ্ঞ মন্ত্রীদের কেউ কেউ আবারও দায়িত্ব পেতে পারেন। একই সঙ্গে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া নতুন মুখদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

মন্ত্রিসভার সম্ভাব্য আকার, কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন—এসব বিষয়ে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি শুরু করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট। এ অবস্থায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিত্ব মন্ত্রিসভায় থাকবে কি না, তা নিয়েও আলোচনা চলছে। দলটি পূর্বঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী জাতীয় সরকার গঠন করলে সেখানে সব শরিক দলকে অন্তর্ভুক্ত করা হবে, নাকি শুধু নির্বাচনী জোটের অংশীদাররাই স্থান পাবেন—এ বিষয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ