আর্কাইভ
ads
logo

তারেক রহমানকে অভিনন্দন জানালো ফ্রান্স-জার্মানি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পি.এম
তারেক রহমানকে অভিনন্দন জানালো ফ্রান্স-জার্মানি

ছবিঃ সংগৃহীত

ads

জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে শুভেচ্ছার বার্তা আসতে শুরু করেছে। বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও জার্মানি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত দুই দেশের দূতাবাস পৃথক বার্তায় এই শুভেচ্ছা জানায়।

ফ্রান্স দূতাবাস তাদের বার্তায় জানায়, “১২ ফেব্রুয়ারি সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত সফল ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য ফ্রান্স দূতাবাস বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাচ্ছে। আমরা সকল নির্বাচিত প্রার্থীদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতা তারেক রহমানকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানাচ্ছি।”

তারা আরও উল্লেখ করে, “আমরা ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানাই এবং এর সকল স্বেচ্ছাসেবকদের তাদের নিষ্ঠার জন্য ধন্যবাদ জানাই। ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব বিকাশের জন্য আমরা নতুন সরকারের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার জন্য উন্মুখ।”

অন্যদিকে জার্মান দূতাবাস তাদের বার্তায় দীর্ঘ প্রায় দেড় দশক পর আয়োজিত এই নির্বাচনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে। তারা জানায়, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের দৃঢ় সম্পৃক্ততা ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

বার্তায় আরও বলা হয়, “গণতান্ত্রিক সম্পৃক্ততার অর্থপূর্ণ প্রকাশ-নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আমরা বাংলাদেশের জনগণের প্রশংসা করি এবং সব নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানাই।”

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ