আর্কাইভ
ads
logo

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯ পি.এম
তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান

ছবিঃ সংগৃহীত

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বিজয়কে কেন্দ্র করে পাকিস্তানের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা এসেছে। নির্বাচনের চূড়ান্ত ফল এখনো ঘোষণা না হলেও দলটি জয়লাভের পথে রয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে দেওয়া এক বার্তায় তিনি তারেক রহমান ও তার নেতৃত্বাধীন বিএনপিকে অভিনন্দন জানান। পাকিস্তানের প্রেসিডেন্ট বলেন, নির্বাচন কমিশন এখনো চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলেও বিএনপি ও তাদের মিত্ররা জয়ের পথে এগিয়ে। বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে ও নতুন সরকারের সঙ্গে বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা জোরদার করতে আমরা আগ্রহী।

তিনি আরও আশা প্রকাশ করেন, ঢাকার নতুন রাজনৈতিক বাস্তবতা দক্ষিণ এশিয়ায় আরও ভারসাম্যপূর্ণ, স্বাধীন ও পারস্পরিক শ্রদ্ধাভিত্তিক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ