আর্কাইভ
ads
logo

‘ঈদের উৎসবের মতোভোটে জনগণ অংশগ্রহণ করেছে ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৬ এ.এম
‘ঈদের উৎসবের মতোভোটে জনগণ অংশগ্রহণ করেছে ’

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ছিল উৎসবের আবহ—এমনটাই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। তার ভাষ্য, ঈদের আনন্দঘন পরিবেশের মতোই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ১৩ ফেব্রুয়ারির সকালটি বাংলাদেশের ইতিহাসে একটি 'শুভ সকাল' হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। গণতান্ত্রিক নবযাত্রায় এ নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। নির্বাচন কমিশনের একটাই কমিটমেন্ট ছিল। সেটি হচ্ছে, নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। সেই লক্ষ্যেই শতভাগ চেষ্টা করা হয়েছে। কোনো ত্রুটি-বিচ্যুতি হয়ে থাকলে তা অনিচ্ছাকৃত। এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক দায়িত্ব ছিল না, বরং একটি পবিত্র আমানত হিসেবে কমিশন তা গ্রহণ করেছিল।

তিনি আরও বলেন, জনগণ ঈদ উৎসবের মতো স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন। এর ফলে সব আশঙ্কা ও শঙ্কা দূর হয়েছে এবং জাতি হিসেবে বাংলাদেশ বিজয়ী হয়েছে।

ভোট আয়োজন ও পরিচালনায় সম্পৃক্ত দেশি-বিদেশি সাংবাদিক, পর্যবেক্ষক, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনসিসির শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

সমাপনী বক্তব্যে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের গণতন্ত্র যেন কখনোই নির্ধারিত রেলপথ থেকে বিচ্যুত না হয় এবং ভবিষ্যতে আরও ভালো নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের প্রত্যাশাও জানান তিনি।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ