আর্কাইভ
ads
logo

বরিশালে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬ দশমিক ৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পি.এম
বরিশালে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৬ দশমিক ৭ শতাংশ

ছবিঃ সংগৃহীত

ads

ভোটের উত্তাপে সরগরম বরিশাল। জেলার ছয়টি সংসদীয় আসনে এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩৬ জন প্রার্থী। একইসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে অনুষ্ঠিত হচ্ছে গণভোটও।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ১ হাজার ২৮৫ জন সদস্য ১৯৯টি কেন্দ্রের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারের অংশ হিসেবে ১০৩টি বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে বড় জনবল হিসেবে মাঠে রয়েছেন ১০ হাজার ৮২৯ জন আনসার ও ভিডিপি সদস্য। প্রতিটি কেন্দ্রে ৩ জন সশস্ত্র সদস্যসহ মোট ১৩ জন আনসার দায়িত্বে আছেন, যার মধ্যে নারী ও পুরুষ সদস্য উভয়ই অন্তর্ভুক্ত।

আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর উপস্থিতিও উল্লেখযোগ্য। জেলায় ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জন সেনা সদস্য মোতায়েন রয়েছে। প্রতি উপজেলায় গড়ে ১০০ জন এবং মেট্রোপলিটন এলাকায় ৪০০ জন সেনা সদস্য দায়িত্ব পালন করছেন। প্রতি দুই থেকে তিনটি ইউনিয়নের জন্য একটি করে পেট্রোল টিম কাজ করছে।

বিজিবির ১৪ প্লাটুন সদস্য জেলার বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। এর মধ্যে বরিশাল সদরে রয়েছে ৫ প্লাটুন এবং বাকি ৯টি উপজেলায় ৯ প্লাটুন সদস্য দায়িত্বে আছেন। র‍্যাবও পিছিয়ে নেই—তাদের ৬টি বিশেষ পেট্রোল টিম সার্বক্ষণিক টহলে রয়েছে।

নদীবেষ্টিত বরিশালে জলপথেও নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সালাম’ জেলার নদীপথে অবস্থান করছে, যেখানে ৬০ জন কর্মকর্তা ও নাবিক দায়িত্বে আছেন। পাশাপাশি মেহেন্দিগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়নে কোস্টগার্ডের প্রায় ১৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন। নদীপথসংলগ্ন ৮টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নৌ পুলিশও দায়িত্ব পালন করছে।

বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন জানান, “নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।”

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বরিশালের ছয়টি আসনে মোট ৮৩৩টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৩৪২টি সাধারণ, ১৯৭টি গুরুত্বপূর্ণ এবং ২৫৪টি অতিগুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত।

ছয় আসনের কেন্দ্রসংখ্যা একনজরে

  • বরিশাল-১: মোট ১২৯টি কেন্দ্র—সাধারণ ৪৩, গুরুত্বপূর্ণ ৫১, অতিগুরুত্বপূর্ণ ৩৫।

  • বরিশাল-২: মোট ১৪০টি কেন্দ্র—সাধারণ ২৫, গুরুত্বপূর্ণ ৫১, অতিগুরুত্বপূর্ণ ৬৪।

  • বরিশাল-৩: মোট ১২৬টি কেন্দ্র—সাধারণ ৩৭, গুরুত্বপূর্ণ ৩৯, অতিগুরুত্বপূর্ণ ৫০।

  • বরিশাল-৪: মোট ১৪৯টি কেন্দ্র—সাধারণ ৯৮, গুরুত্বপূর্ণ ১৭, অতিগুরুত্বপূর্ণ ৩৪।

  • বরিশাল-৫: মোট ১৭৬টি কেন্দ্র—সাধারণ ৯৩, গুরুত্বপূর্ণ ৪৬, অতিগুরুত্বপূর্ণ ৩৭।

  • বরিশাল-৬: মোট ১১৩টি কেন্দ্র—সাধারণ ৪৬, গুরুত্বপূর্ণ ৩২, অতিগুরুত্বপূর্ণ ৩৫।

সব মিলিয়ে বরিশালে ভোটকে ঘিরে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা প্রস্তুতি, যাতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করা যায়।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ