আর্কাইভ
ads
logo

পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৬ এ.এম
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান

বিচারপতি মামনুন রহমান। ছবি: সংগৃহীত

ads

হাইকোর্ট বিভাগের বিচারপতি মামনুন রহমান দায়িত্ব ছেড়ে দিয়েছেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী  এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ই-মেইলের মাধ্যমে বিচারপতি মামনুন রহমানের পদত্যাগপত্র পেয়েছি। সেই চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।”

বিচারপতি মামনুন রহমানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কোনো কার্যক্রম শুরু করেছে কি না—এমন প্রশ্নে রেজিস্ট্রার জেনারেল বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

বিচারপতি মামনুন রহমানের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি গত বছরের ৩ মার্চ থেকে শারীরিক অসুস্থতা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটিতে ছিলেন। সুপ্রিম কোর্ট প্রশাসন তার ছুটি গত বছরের ২০ জুলাই পর্যন্ত অনুমোদন দেয়। এরপর ছুটির মেয়াদ বাড়াতে তিনি একাধিক আবেদন করেন। তবে সেসব আবেদন নাকচ করে তাকে ব্যক্তিগতভাবে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। অসুস্থতার কারণে তিনি সেই নির্দেশ পালন করতে পারেননি। বর্তমানে তিনি পরিবারসহ কানাডায় অবস্থান করছেন।

সূত্রটি আরও জানায়, ব্যক্তিগত কারণে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অক্ষমতার কথা উল্লেখ করে বিচারপতি মামনুন রহমান প্রধান বিচারপতির মাধ্যমে রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

উল্লেখ্য, বিচারপতি মামনুন রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০৩২ সালের ৮ ডিসেম্বর। তিনি ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং পরে ২০০৬ সালের ২৩ আগস্ট একই বিভাগের নিয়মিত বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ