আর্কাইভ
ads
logo

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ পি.এম
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির আত্মহত্যা

ads

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ২৮ বছর বয়সী রফিকুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনা ঘটে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে।

কারাগারের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিকেলের দিকে রফিকুল ইসলাম গলায় ফাঁস দিয়ে অচেতন অবস্থায় পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী আরমান জানান, “মো. রফিকুল কেন্দ্রীয় কারাগারে হাজতি ছিলেন। তার হাজতি নং ৩৯১৮/২৬। বাবার নাম আশরাফ আলী।” তবে তিনি নিশ্চিত করতে পারেননি, কারাগারে হাজতির থাকা কোন মামলার সঙ্গে সম্পর্কিত।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে এবং ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ