আর্কাইভ
ads
logo

পল্টনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২ মার্চ ২০২৬, ১০:৪৫ এ.এম
পল্টনে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২১

ছবি: সংগৃহীত

ads

রাজধানীর পল্টন এলাকায় দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জনকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। সোমবার (২ মার্চ) পরিচালিত এই অভিযানে ওই ব্যক্তিদের আটক করা হয় বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

গ্রেফতারকৃতরা হলেন— শাহিন উদ্দিন (৩৮), তামিম (১৮), আরিফুল ইসলাম মুসা (৪১), লুৎফর রহমান ওরফে লাল মিয়া (৪৩), সুমন মিয়া (৩৫), সজীব (২৪), সম্রাট আকবর (৩০), মাহফুজ হোসেন (২৫), তামিম (১৮), নাঈম খা (১৯), রিদন (২৮), রাজু (৩৫), রাজু (৩০), বাবু (১৯), বিপ্লব (৫০), মিলন (২২), আরিফুল ইসলাম (৩০), নাসিরুল ইসলাম (২৯), জয়নুল আবেদীন (২১), ফজলু ভূইয়া (২২) ও আল আমিন (২৪)।

পল্টন মডেল থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের চিহ্নিত করতে থানার বিভিন্ন পয়েন্টে এই ঝটিকা অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিভিন্ন অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সোমবারই আদালতে সোপর্দ করা হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ