আর্কাইভ
ads
logo

হাদি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ জানুয়ারি ২০২৬, ১১:০২ এ.এম
হাদি হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য

ছবি: সংগৃহীত।

ads

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত আগামী ৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, এদিন প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডি সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। তাই আদালত নতুন দিন নির্ধারণ করেন।

এর আগে ১৫ জানুয়ারি মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। আদালত সেই নারাজি মঞ্জুর করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, গত ১২ ডিসেম্বর, মতিঝিলে জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে শরিফ ওসমান হাদি যখন সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছিলেন, দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানাধীন বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তাঁকে হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং অস্ত্রোপচারের পর এভারকেয়ার হাসপাতালে পাঠানো হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে, ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার পর ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়। হাদির মৃত্যুর পর এটি হত্যার মামলায় রূপান্তরিত হয়। মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার করে গুরুতর আঘাত ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

গত ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ মামলার অভিযোগপত্র দাখিল করে। এতে সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করা হয়। অভিযোগপত্রে বলা হয়েছে, আসামিদের রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন সময়ে হাদির দেওয়া বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত পাওয়া গেছে। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও ভোটারদের মধ্যে ভয়-ভীতি তৈরির উদ্দেশ্যেও হামলা চালানো হয়েছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ