আর্কাইভ
ads
logo

জাতীয় পার্টি ও গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ৭ জানুয়ারি ২০২৬, ০৫:১৪ এ.এম
জাতীয় পার্টি ও গণতান্ত্রিক ফ্রন্টকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীদের অংশগ্রহণ বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। জাতীয় পার্টি (জিএম কাদের), জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রাখতে এই আবেদন করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ রিট আবেদনটি দায়ের করেন। রিটকারীর আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির জানান, বুধবার রিটটির শুনানি অনুষ্ঠিত হতে পারে।

রিটে বিবাদী করা হয়েছে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে।

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি (জিএম কাদের) ২৪৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। গত ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন।

অন্যদিকে জাতীয় পার্টির (আনিসুল ইসলাম মাহমুদ) অংশ ও জেপির নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯টি আসনে মোট ১৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ