আর্কাইভ
ads
logo

হাদি হত্যাকাণ্ডে ফয়সাল মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

স্টাফ রিপোর্টার

প্রকাশকাল: ৬ জানুয়ারি ২০২৬, ০৫:৪৬ পি.এম
হাদি হত্যাকাণ্ডে ফয়সাল মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট

ads

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ফয়সাল করিম মাসুদসহ মোট ১৭ জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) মিন্টো রোডের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, তদন্তে অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। চার্জশিটভুক্ত ১৭ জনের মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর পাঁচজন এখনও পলাতক রয়েছেন।

হাদি হত্যাকাণ্ডের পেছনের কারণ সম্পর্কে শফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে ডিবিপ্রধান বলেন, ভিডিও বার্তা দেওয়া তার ব্যক্তিগত বিষয়, তবে তদন্তে তার বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুর সোয়া ২টার দিকে পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট রোডে শরিফ ওসমান বিন হাদীকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ২০ ডিসেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ মামলায় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) অভিযোগ যুক্ত করার নির্দেশ দেন।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ