আর্কাইভ
ads
logo

মুখের ওপর ৪০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল শেঠি

Rakib@thevoice24.com

প্রকাশকাল: ২৪ জানুয়ারি ২০২৬, ০৪:০২ পি.এম
মুখের ওপর ৪০ কোটির প্রস্তাব ফিরিয়ে দেন সুনীল শেঠি

ads

বলিউডের অনেক তারকাই তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপনের কাজ করে থাকেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অঙ্কের টাকার প্রস্তাবের পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না। তাদের একজন অভিনেতা সুনীল শেঠি

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি জানান যে তিনি প্রায় ৪০ কোটি রুপির একটি বিজ্ঞাপনের চুক্তি সরাসরি ফিরিয়ে দিইেছেন। এই সিদ্ধান্ত নেন নিজের নৈতিকতার মূল্যবোধ ও সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করে। 


শেঠি বলেন,


আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের ওপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।” 




এছাড়া তিনি উল্লেখ করেন যে ওই বিজ্ঞাপন দেওয়ার পক্ষের লোকজনকে তিনি জিজ্ঞেস করেছিলেন,


“আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।




এ প্রদত্ত সিদ্ধান্তের পর থেকে, আর কেউ তার কাছে একই ধরনের অফার নিয়ে আসতে সাহস করেনি। 


বলিউডে তামাক বা পানমশলার পণ্য প্রচারণা নিয়ে বিতর্ক নতুন নয়; এর আগে এই ধরনের বিজ্ঞাপনে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন অজয় দেবগন, শাহরুখ খান ও অক্ষয় কুমারসহ অনেক শিল্পী। 

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ