আর্কাইভ
ads
logo

সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন সুস্মিতা

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৮ পি.এম
সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জনে যা বললেন সুস্মিতা

ads

টালিউডে বেশ কিছুদিন ধরে চর্চায় পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির সম্ভাব্য সম্পর্কের খবর। গত বছরের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া এই গুঞ্জন নতুন করে আলোচনায় আসে সাম্প্রতিক এক সাক্ষাৎকারের পর, যেখানে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুস্মিতা।

‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং চলাকালে সৃজিত ও সুস্মিতার ঘনিষ্ঠতা বাড়ে বলে শোনা যায়। সমুদ্রসৈকতে তাদের একটি সেলফি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই সম্পর্কের জল্পনা তীব্র হয়। তবে ভালোবাসা দিবসের পরিকল্পনা নিয়ে ভারতীয় এক গণমাধ্যমের প্রশ্নের জবাবে সুস্মিতা স্পষ্ট ভাষায় বলেন, “আমার কোনো ভ্যালেন্টাইন নেই, আমি পুরোপুরি সিঙ্গেল। আপাতত কাউকে খুঁজছিও না। কাজ নিয়েই ব্যস্ত আছি, বিকেলে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা আছে।”

এর আগেও এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেছিলেন, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের। অন্যদিকে সৃজিত মুখার্জিও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে উড়িয়ে দেন। একটি সেলফিকে কেন্দ্র করে অতিরিক্ত জল্পনা না ছড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা ২০২৫ সালে বাস করছি, সবার রিল্যাক্স থাকা উচিত।”

উল্লেখ্য, সৃজিত মুখার্জির ব্যক্তিগত জীবন নিয়েও সমান্তরালভাবে আলোচনা চলছে। বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে তার আইনগত বিচ্ছেদ এখনো সম্পন্ন হয়নি। ২০১৯ সালে তারা বিয়ে করেন এবং কলকাতায় সংসার শুরু করেন। তবে গত এক বছরের বেশি সময় ধরে মিথিলা তার কন্যা আইরাকে নিয়ে বাংলাদেশেই অবস্থান করছেন। কাজের প্রয়োজন ছাড়া তাকে কলকাতায় খুব একটা দেখা যায় না। এই দূরত্বের প্রেক্ষাপটেই সুস্মিতার সঙ্গে সৃজিতের নাম জড়িয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে।

ads
ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ