আর্কাইভ
ads
logo

বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাশমিকা–বিজয়

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পি.এম
বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন রাশমিকা–বিজয়

ads

দক্ষিণ ভারতের সিনেমার প্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোণ্ডা অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। সামাজিক মাধ্যমে রোববার রাশমিকা মান্দানা জানান, শিগগিরই তাদের বিয়ে অনুষ্ঠিত হবে এবং বিশেষ দিনটিকে আলাদা একটি নাম দিয়েছে জুটি—‘দ্য ওয়েডিং অব ভিরোশ’।

‘ভিরোশ’ নামটি ভক্তদের দেওয়া, আর এবার সেই নাম ব্যবহার করে তারা বিয়ের অনুষ্ঠান সাজাতে যাচ্ছেন।

বলিউড লাইফের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের দিন নির্ধারিত হয়েছে ২৬ ফেব্রুয়ারি।

রাশমিকা ইনস্টাগ্রামে স্টোরিতে ভক্তদের উদ্দেশে লিখেছেন, “ভক্তরা সবসময় আমাদের পাশে ছিলেন। এমনকি আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা করিনি তখনও তারা পাশে ছিলেন। ভিরোশ নামটি ভক্তদের দেওয়া, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বিয়েকে সেই নামেই ডাকব।”

প্রকাশিত বিয়ের কার্ড অনুযায়ী, ২৬ ফেব্রুয়ারি একটি ছোট ও ব্যক্তিগত আয়োজনে রাশমিকা ও বিজয়ের বিয়ে অনুষ্ঠিত হবে। এরপর ৪ মার্চ হায়দরাবাদ-এ জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন থাকবে। কার্ডে বলা হয়েছে, এই বিশেষ মুহূর্তটি তারা কেবল ঘনিষ্ঠজনদের সঙ্গে ভাগ করে নিতে চান।

রাশমিকা–বিজয়ের সম্পর্ক শুরু হয়েছিল ধরা হয় ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত গীতা গোবিন্দম চলচ্চিত্রে একসঙ্গে কাজ করার সময়। সিনেমায় তাদের জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল এবং এরপরই সম্পর্কের গুঞ্জন শুরু হয়। দীর্ঘ সময় তারা বিষয়টি নিয়ে নীরব ছিলেন। ২০২৫ সালের অক্টোবর মাসে তাদের বাগদানের খবর প্রকাশিত হয়, যা বিজয়ের টিম এক সাক্ষাৎকারে নিশ্চিত করলেও জুটি নিজে আনুষ্ঠানিক ঘোষণা করেননি।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ