আর্কাইভ
ads
logo

জনপ্রিয় উপন্যাস থেকে সিনেমা, ঈদে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পি.এম
জনপ্রিয় উপন্যাস থেকে সিনেমা, ঈদে আসছে ‘বনলতা এক্সপ্রেস’

ads

গত ঈদুল আজহায় ‘উৎসব’-এর সাফল্যের পর নতুন চমক নিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন নির্মাতা তানিম নূর। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে তার নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এর অফিসিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে ছবিটির তারকাবহর ও মুক্তির সময়ও নিশ্চিত করা হয়েছে।

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর বহুল পঠিত উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রটি নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

প্রকাশিত পোস্টারে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শ্যামল মাওলা, সাবিলা নূর এবং আজমেরী হক বাঁধনসহ প্রধান চরিত্রগুলোর লুক তুলে ধরা হয়েছে। এর আগে আলাদাভাবে চরিত্রগুলোর কিছু ঝলক প্রকাশ করা হলেও এবার প্রথমবারের মতো পোস্টারের মাধ্যমে তাদের মুখাবয়ব একসঙ্গে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে নির্মাতা তানিম নূর লিখেছেন, ‘বনলতা এক্সপ্রেস’ এর অফিশিয়াল পোস্টার! উৎসবের টিম থেকে, বনলতা এক্সপ্রেস আসছে এই ঈদুল ফিতরে; আপনার কাছের প্রেক্ষাগৃহে। আপনি যাত্রী হিসেবে চড়তে আসছেন তো বনলতা এক্সপ্রেসে?

সম্প্রতি নির্মাতা জানিয়েছেন, উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির কাজ এখন শেষ পর্যায়ে। ‘উৎসব’-এর প্রত্যাশার চেয়েও বেশি সাড়া পাওয়ার পর নতুন এই ছবিটি নিয়েও তিনি আশাবাদী। তার মতে, জনপ্রিয় সাহিত্য থেকে নির্মিত হওয়ায় ছবিটি হলে দর্শক টানতে সক্ষম হবে।

হইচই স্টুডিওজ, বুড়িগঙ্গা টকিজ এবং ডোপ—এই তিন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। বর্তমানে ছবিটির প্রচারণা জোরদার করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল ফিতরেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।



ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ