আর্কাইভ
ads
logo

ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ০৩:০০ পি.এম
ইস্তাম্বুলে আটকা পড়েছেন নুসরাত ফারিয়া

ছবিঃ সংগৃহীত

ads

মধ্যপ্রাচ্যের আকস্মিক যুদ্ধ পরিস্থিতি এবং সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার খবরে ইস্তাম্বুল বিমানবন্দরে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করেছেন জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। উদ্ভূত পরিস্থিতিতে দুবাই যাওয়ার পরিকল্পনা বাতিল করে বাধ্য হয়েই তাকে ঢাকার ফ্লাইট ধরতে হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের এই ভীতিকর অভিজ্ঞতার কথা ভক্তদের জানিয়েছেন তিনি।

ফেসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, ফারিয়া বিমানবন্দরের লাউঞ্জে বিমর্ষ অবস্থায় বসে আছেন। তার সামনের টেবিলে পাসপোর্ট ও বোর্ডিং পাস রাখা এবং পেছনের টেলিভিশন স্ক্রিনগুলোতে আন্তর্জাতিক সংবাদের শিরোনাম দেখা যাচ্ছে। ক্যাপশনে এই অভিনেত্রী দিনটিকে ‘দুঃস্বপ্নের’ সাথে তুলনা করে লেখেন, সকালে ঘুম থেকে উঠেই যুদ্ধের খবর এবং আরব আমিরাতের আকাশপথ বন্ধ হওয়ার সংবাদ তাকে স্তব্ধ করে দেয়।

মুহূর্তের মধ্যে চারপাশের পরিস্থিতি বদলে যাওয়ার বর্ণনা দিয়ে ফারিয়া জানান, বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি প্রচণ্ড অনিশ্চয়তা ও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন। তবে এই কঠিন সময়ে ইস্তাম্বুলে থাকা তার বন্ধু এবং তাদের পরিবার যেভাবে পাশে দাঁড়িয়েছে, তার জন্য তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের ভালোবাসা ও নিয়মিত খোঁজখবর তাকে মানসিকভাবে ভেঙে পড়তে দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

অস্থিরতা কাটিয়ে অবশেষে নুসরাত ফারিয়া ঢাকার উদ্দেশ্যে রওনা হতে সক্ষম হয়েছেন। পোস্টের শেষ অংশে তিনি বিশ্বশান্তির প্রার্থনা করে লেখেন, বর্তমানে বিমানে বসে দেশের পথে থাকলেও মনটা বেশ ভারাক্রান্ত। তিনি পৃথিবীটা একটু শান্ত হওয়ার আকুতি জানান।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ