আর্কাইভ
ads
logo

প্রেম থেকে বিবাহ: রাশমিকা ও বিজয়ের জীবনের নতুন অধ্যায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৭ পি.এম
প্রেম থেকে বিবাহ: রাশমিকা ও বিজয়ের জীবনের নতুন অধ্যায়

ads

দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডার বিয়ে নিয়ে দীর্ঘদিনের জল্পনা অবশেষে শেষ হলো। রোববার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তায় তারা নিশ্চিত করেছেন, জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে যাচ্ছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তাদের বিয়ের আসর বসছে রাজস্থানের উদয়পুরে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিলাসবহুল আইটিসি মেমেন্টোসে, যা উদয়পুর শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে পাহাড় ঘেরা এলাকায় অবস্থিত।

প্রাথমিকভাবে সম্ভাব্য ভেন্যুর তালিকায় ছিল দ্য মেমেন্টোস, র‍্যাফেলস উদয়পুর এবং ফেয়ারমন্ট উদয়পুর, তবে চূড়ান্তভাবে বেছে নেওয়া হয়েছে আইটিসি মেমেন্টোস।

ভেন্যুটি আরাবল্লি পর্বতমালার কোলে অবস্থান করছে, যা পুরোপুরি জনচক্ষুর আড়ালে। এখানে ১১৭টি প্রাইভেট ভিলা, একটি লেক এবং নদী রয়েছে। হোটেলের নিজস্ব প্রাইভেট হেলিপ্যাডও রয়েছে, যা গোপনীয়তা ও নিরাপত্তার জন্য উপযুক্ত।

বিয়ের প্রস্তুতি শুরুর সঙ্গে সঙ্গে উদয়পুর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাশমিকা ও বিজয় বাণিজ্যিক বিমানে উদয়পুরে পৌঁছাবেন, সঙ্গে থাকবেন প্রায় ৫০ জন ঘনিষ্ঠ অতিথি। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগে অতিথিরা ধীরে ধীরে ভেন্যুতে পৌঁছাবেন।

সূত্রের খবর, বিয়ে হবে ব্যক্তিগত ও শান্ত তিন দিনের অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথির সংখ্যা ১০০ জনের বেশি হবে না। বড় কোনো চলচ্চিত্র তারকা উপস্থিত থাকবেন না। তবে তালিকায় আছেন তেলেঙ্গানার কয়েকজন রাজনীতিবিদ এবং কিছু চলচ্চিত্র পরিচালক।

রাশমিকা ও বিজয় তাদের বিয়ের নাম দিয়েছেন ‘দ্য ওয়েডিং অব বিরোশ’। বার্তায় তারা জানান, ‘বিরোশ’ নামটি বহু বছর আগে ভক্তরা তাদের নাম মিলে তৈরি করেছিলেন। তাদের ভাষ্যে, “আমাদের প্রিয় মানুষগুলো, আমরা কোনো পরিকল্পনা করার আগেই, তোমরা আমাদের পাশে ছিলে। তোমাদের ভালোবাসা দিয়ে আমাদের নাম দিয়েছ, ‘বিরোশ’। আজ পূর্ণ হৃদয়ে আমাদের মিলনকেও তোমাদের সম্মানেই নাম দিলাম।”

সব প্রস্তুতি শেষে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা আগামী ২৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। গোপনীয়তা ও নীরবতায় মোড়ানো এই বিয়ে ইতিমধ্যেই বিনোদন জগতের আলোচিত বিষয় হয়ে উঠেছে।


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ