আর্কাইভ
ads
logo

৪৫-এও কারিনা কাপুরের এমন লাবণ্যময় ত্বকের রহস্য

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ২২ জানুয়ারি ২০২৬, ১১:০০ এ.এম
৪৫-এও কারিনা কাপুরের এমন লাবণ্যময় ত্বকের রহস্য

ads

বলিউডের সুপারস্টার কারিনা কাপুর ৪৫ বছর বয়সেও মেদহীন ও উজ্জ্বল ত্বক ধরে রেখেছেন। কোনো মেকআপ ছাড়াই তার উজ্জ্বল মুখ নজর কাড়ে। কিন্তু এই ডিভা কোনো লাক্সারি প্রসাধনীতে ভরসা করেন না; বরং তার সৌন্দর্যের মূল রহস্য হলো ডায়েট, এক্সারসাইজ এবং ঘরোয়া ত্বকের যত্ন। অভিনেত্রী নিজেই ফেসপ্যাক তৈরি করেন এবং ঘরে বসে ত্বকের যত্ন নেন।

কারিনা কাপুরের সৌন্দর্যের কিছু টিপস:

প্রতিদিন তিন লিটার পানি পান
কারিনা প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করেন। কাজের চাপ যতই থাকুক, তিনি সময়মতো পানি খেতে কখনো ভুল করেন না।

ঘরোয়া খাবারেই ভরসা
অভিনেত্রী বাইরের খাবার এড়িয়ে চলেন এবং সবসময় বাড়ির তৈরি দেশীয় খাবার খান। খিচুড়ি তার প্রিয় কমফোর্ট খাবার। পাঞ্জাবি সংস্কৃতির অংশ হিসেবে তিনি ঘি ভালোবাসেন। ২-৩ ঘণ্টা অন্তর খাবার খেয়ে বিঞ্জ ইটিং এড়িয়ে চলেন।

প্রাকৃতিক তেল ও দইয়ের যত্ন
ছুটির দিনে আমন্ড অয়েল দিয়ে মুখে ও চুলে যত্ন নেন তিনি। টকদইয়ের সঙ্গে আমন্ড অয়েল মিশিয়ে ত্বকে লাগানো হয়, যা শুষ্ক ত্বকের জন্য খুবই কার্যকর।

হোমমেড শিট মাস্ক
মেকআপের আগে তিনি নিজে তৈরি করা শিট মাস্ক ব্যবহার করেন। সাধারণ পেপার ন্যাপকিনকে বরফ গলা পানিতে ডুবিয়ে অতিরিক্ত পানি নিঙড়ে মুখে লাগান। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং মুখকে উজ্জ্বল করে। মেকআপও সহজে ব্লেন্ড হয়।

প্রাকৃতিক ফেসপ্যাক
ত্বক উজ্জ্বল রাখতে তিনি প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক বানান। চন্দন গুঁড়ো, ভিটামিন ই ও হলুদ মিশিয়ে তৈরি ফেসপ্যাক ট্যান দূর করতে ও ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে।

কারিনা কাপুর প্রমাণ করে যে, বয়স শুধু একটি সংখ্যা; সঠিক যত্ন ও নিয়মিত অভ্যাসে ত্বককে স্বাভাবিক ও উজ্জ্বল রাখা সম্ভব।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ