আর্কাইভ
ads
logo

৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৪ পি.এম
৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে আসা ঢাবি শিক্ষকসহ ৫ জন পুলিশ হেফাজতে

ads

ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচজনকে থানায় নেওয়ার ঘটনা ঘিরে রাজধানীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাদের থানায় নিয়ে যায় পুলিশ। যাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিন। অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি হননি।

তবে রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, “এ বিষয়ে আমি কোনো বক্তব্য দিতে পারবো না। তবে, তাদেরকে আটক করা হয়নি, থানা হেফাজতে নেওয়া হয়েছে।”

এর আগে একই দিন দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম কামাল। সেখানে তিনি নিজেকে আওয়ামী লীগের আমলে বঞ্চিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্ন বাসভবনে গমন করে অশ্রুপাত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবো আজ বিকেল ৪ টায়।আপনাদের দলে দলে যোগদান করার অনুরোধ করছি।’


ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ