আর্কাইভ
ads
logo

রংপুরের ৩৩ আসনে নতুন প্রার্থীদের দাপট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ পি.এম
রংপুরের ৩৩ আসনে নতুন প্রার্থীদের দাপট

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে দেখা গেছে নতুন প্রার্থীদের শক্ত অবস্থান। বিভাগের ৩৩টি আসনের মধ্যে ২৭টিতেই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন নতুন মুখ, আর অভিজ্ঞ হিসেবে সংসদে ফিরেছেন মাত্র ছয়জন।

ফলাফলে দেখা যায়, ৩৩ আসনের মধ্যে বিএনপি পেয়েছে ১৪টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জয় পেয়েছে ১৮টিতে। একটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রংপুর জেলা

রংপুরের ছয়টি আসনেই জয় এসেছে নতুনদের হাতে। রংপুর-১ এ রায়হান সিরাজী, রংপুর-২ এ এটিএম আজহারুল ইসলাম, রংপুর-৩ এ মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ এ আখতার হোসেন, রংপুর-৫ এ গোলাম রব্বানী এবং রংপুর-৬ এ নুরুল আমিন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঠাকুরগাঁও-২ আসনে ডা. আব্দুস সালাম পুনর্নির্বাচিত হয়েছেন। তবে ঠাকুরগাঁও-৩ আসনে জাহিদুর রহমান জাহিদ প্রথমবার সংসদে যাচ্ছেন।

পঞ্চগড়

পঞ্চগড়ের দুটি আসনেই নতুন মুখের জয়। পঞ্চগড়-১ এ মুহম্মদ নওশাদ জমির এবং পঞ্চগড়-২ এ ফরহাদ হোসেন বিজয়ী হয়েছেন।

দিনাজপুর

দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে দিনাজপুর-৪ এ আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৫ এ রেজওয়ানুল হক—এই দুজন পুরোনো সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্য চার আসনে নতুনরা জয় পেয়েছেন। তারা হলেন—দিনাজপুর-১ এ আলহাজ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ এ সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ এ সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর-৬ এ অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

নীলফামারী

নীলফামারীর চারটি আসনেই প্রথমবারের মতো নির্বাচিত হয়েছেন নতুন প্রার্থীরা। নীলফামারী-১ এ মাওলানা মঞ্জুরুল ইসলাম, নীলফামারী-২ এ আল ফারুক আবদুল লতিফ, নীলফামারী-3 এ মাওলানা ওবায়দুল্লাহ সালাফী এবং নীলফামারী-৪ এ আব্দুল মুনতাকিম বিজয়ী হয়েছেন।

লালমনিরহাট

লালমনিরহাটের তিন আসনের মধ্যে লালমনিরহাট-১ এ ব্যারিস্টার হাসান রাজিব প্রধান এবং লালমনিরহাট-২ এ রোকন উদ্দিন বাবুল নতুন হিসেবে নির্বাচিত হয়েছেন। লালমনিরহাট-৩ এ আসাদুল হাবিব দুলু পুনরায় সংসদ সদস্য হয়েছেন।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের চারটি আসনেই জয়ী সবাই নতুন। কুড়িগ্রাম-১ এ আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ এ আতিকুর রহমান, কুড়িগ্রাম-৩ এ ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এবং কুড়িগ্রাম-৪ এ মোস্তাফিজুর রহমান প্রথমবার সংসদে যাচ্ছেন।

গাইবান্ধা

গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে গাইবান্ধা-৪ এ শামীম কায়সার লিংকন পুরোনো সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। বাকি চার আসনে নতুনরা জয়ী হয়েছেন—গাইবান্ধা-১ এ মাজেদুর রহমান, গাইবান্ধা-২ এ আব্দুল করিম, গাইবান্ধা-৩ এ আবুল কায়সার মোহাম্মদ নজরুল ইসলাম এবং গাইবান্ধা-৫ এ আব্দুল ওয়ারেছ।

সব মিলিয়ে রংপুর বিভাগে এবারের নির্বাচনে নতুন প্রার্থীদের ব্যাপক সাফল্য রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ