আর্কাইভ
ads
logo

‘এখনি চাটা শুরু করলেন’, চমকের পোস্টে নেটিজেনরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৫ পি.এম
‘এখনি চাটা শুরু করলেন’, চমকের পোস্টে নেটিজেনরা

ছবিঃ সংগৃহীত

ads

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের নিরঙ্কুশ জয়ের বেসরকারি ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়ে আলোচনায় এসেছেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে তার শেয়ার করা ফটোকার্ড ঘিরে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখেও পড়তে হয়েছে তাকে।

শুক্রবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে বিএনপি ও জোটের শীর্ষ নেতাদের পাশাপাশি তরুণ প্রজন্মের আলোচিত মুখ হাসনাত আব্দুল্লাহ ও নুরুল হক নূরের ছবি যুক্ত করা হয়। একই ফ্রেমে ছিলেন বিএনপির প্রধান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্দালিব রহমান পার্থ, লুৎফুজ্জামান বাবর, মো. আসাদুজ্জামান এবং মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান।

ফটোকার্ডের ক্যাপশনে চমক লিখেছেন, ‘অভিনন্দন নব্য নির্বাচিত সংসদ সদস্যদের। জাতি যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছে, আশা করি ও বিশ্বাস করতে চাই আপনারা তাদের নিরাশ করবেন না। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, গণতন্ত্র দীর্ঘজীবী হোক।’

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ অভিনেত্রীর অবস্থান নিয়ে সমালোচনা করে লিখেছেন, ‘চাটা শুরু করে দিয়েছেন এত তাড়াতাড়ি’, আবার আরেকজন মন্তব্য করেন, ‘এখনি চাটা শুরু করলেন।’ অন্য একজন লেখেন, ‘আপু চাটুকার বৃত্তি একটা দিন পরেও করতে পারতেন।’ তবে সমর্থনও পাওয়া গেছে; একজন লিখেছেন, ‘অভিনন্দন রইল সবাইকে। দেশ ও জাতি অপেক্ষমাণ।’

ads

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ