আর্কাইভ
ads
logo

দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮ এ.এম
দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন শহীদ আফ্রিদি

ads

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তানের হতাশাজনক পরাজয়ের পর দল নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সিনিয়র তিন ক্রিকেটার বাবর আজম, শাহীন আফ্রিদি ও শাদাব খানকে একাদশের বাইরে রেখে তরুণদের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

একটি টিভি আলোচনায় আফ্রিদি সরাসরি বলেন, “আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?”

তিনি আরও যোগ করেন, “আমরা অনেক দিন ধরে এই খেলোয়াড়দের দেখছি। প্রত্যেকবার আশা করি বড় ম্যাচে তারা পারফর্ম করবে। তারা সিনিয়র খেলোয়াড়। যদি পারফর্মই না করে, তাহলে বেঞ্চে বসে থাকা জুনিয়রদের সুযোগ না দেওয়ার কারণ কী?”

ভারতের বিপক্ষে ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বাবর আজম ৭ বলে মাত্র ৫ রান করে ফিরলে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। বড় ম্যাচে তার ধারাবাহিক ব্যর্থতা নিয়ে ইতোমধ্যে সমালোচনা জোরদার হয়েছে।

বোলিংয়েও প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহীন আফ্রিদি। দুই ওভারে ৩১ রান খরচ করে তিনি ছিলেন দলের সবচেয়ে ব্যয়বহুল বোলার। তার করা দুটি ওভারেই ১৬ করে রান তুলেছে ভারত, যা ইনিংসের শেষদিকে রানের গতি বাড়াতে বড় ভূমিকা রাখে।

অলরাউন্ডার শাদাব খানও ব্যর্থতার তালিকায় যোগ হন। বল হাতে এক ওভারে ১৭ রান দেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেন ধীরগতির ১৪ রান, যা ম্যাচের প্রেক্ষাপটে দলকে সুবিধা এনে দিতে পারেনি।

সব মিলিয়ে সিনিয়রদের পারফরম্যান্সে হতাশ হয়ে দল গঠনে পরিবর্তনের ডাক দিয়েছেন শহীদ আফ্রিদি। তার মতে, বড় মঞ্চে ফল না এলে নতুনদের সুযোগ দেওয়াই হতে পারে ভবিষ্যতের জন্য ইতিবাচক সিদ্ধান্ত।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ