আর্কাইভ
ads
logo

সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পি.এম
সাকিবের দেশে ফেরার গুঞ্জন নিয়ে যা জানা গেল

ads

জাতীয় দলে সাকিব আল হাসানের প্রত্যাবর্তন নিয়ে গত মাস থেকেই আলোচনা জোরদার হয়। কয়েক সপ্তাহ ধরে সেই আলোচনা চলমান থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠনের পথে এগোনোর পর বিষয়টি আবারও নতুন করে সামনে এসেছে।

নির্বাচনের কয়েক মাস আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর টি স্পোর্টসকে সাকিবের জাতীয় দলে খেলা প্রসঙ্গে বলেছিলেন, ‘সেটা (জাতীয় দলে খেলা) সাকিবের ফর্মের ওপর নির্ভর করবে। তখন সে ক্রিকেটে থাকবে কি না তার ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতিকে আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য, সে অবশ্যই আসবে (খেলবে)।’

এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিবকে দলে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়ায়, আগামী ২৮ ফেব্রুয়ারি দেশে ফিরতে পারেন তিনি। এমনটি হলে মার্চের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হতো।

তবে দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটাতে যোগাযোগ করা হলে সাকিব আল হাসান সংক্ষিপ্ত ক্ষুদে বার্তায় ঢাকা পোস্টকে জানান, ২৮ তারিখ তিনি ফিরছেন না। উল্লেখ্য, গত বছরও তার দেশে ফেরার আলোচনা উঠেছিল, কিন্তু মাঝপথেই সেই পরিকল্পনা স্থগিত হয়।


ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ