আর্কাইভ
ads
logo

নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৪ পি.এম
নেপালকে বিদায় করে সবার আগে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ads

টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি দাপুটে জয়। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা নিশ্চিত করেছে 
ওয়েস্ট ইন্ডিজ।২৮ বল হাতে রেখেই ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা।


রোববারের ম্যাচে টস-পরবর্তী লড়াইয়ে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় ওয়েস্ট ইন্ডিজ। জেসন হোল্ডারের বিধ্বংসী বোলিংয়ে নেপালকে ৮ উইকেটে ১৩৩ রানে আটকে রাখা হয়। ৪ ওভারে মাত্র ২৭ রান খরচায় ৪ উইকেট শিকার করেন এই পেসার। অসাধারণ পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে নেপাল। ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে দলটি একসময় শতরান নিয়েই সংশয়ে ছিল। তবে দীপেন্দ্র সিং আইরি লড়াই চালিয়ে যান। ৪৭ বলে তিনটি চার ও তিনটি ছয়ে ৫৮ রানে অপরাজিত থেকে দলকে তিন অঙ্কে পৌঁছে দেন তিনি। তার সঙ্গে সোমপাল কামি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দুজন মিলে ৫৪ রানের জুটি তোলেন। কামি ১৫ বলে ২৬ রানে অপরাজিত ছিলেন।

১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লের শেষ ওভারে ২২ রান করা ব্র্যান্ডন কিংকে ফেরায় নেপাল। ১৭ বলের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এরপর আর কোনো বাধা আসতে দেয়নি ক্যারিবিয়ানরা। শাই হোপ ও শিমরন হেটমায়ারের অবিচ্ছিন্ন ৯১ রানের জুটিতে ১৫.২ ওভারেই জয় নিশ্চিত হয়। ৪৪ বলে ৫টি চার ও ৩টি ছয়ে ৬১ রানে অপরাজিত থাকেন হোপ। হেটমায়ার অপরাজিত ছিলেন ৪৬ রানে।

এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ় করার পাশাপাশি ৬ পয়েন্ট নিয়ে পরবর্তী পর্বে জায়গা পাকা করেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ওমানের পর টুর্নামেন্ট থেকে দ্বিতীয় দল হিসেবে বিদায় নিতে হয়েছে নেপালকে।



ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ