আর্কাইভ
ads
logo

এবার নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পি.এম
এবার নারী বিপিএল আয়োজন করবে বিসিবি

ছবিঃ সংগৃহীত

ads

বাংলাদেশের নারী ক্রিকেটের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর। আগামী এপ্রিল মাসে প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।

বুধবার এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

বিসিবির ঘোষণা অনুযায়ী, ঘরোয়া ক্রিকেটের এই মেগা আসরটি আগামী ৩ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত চলবে। দেশের নারী ক্রিকেটারদের দক্ষতা বৃদ্ধি এবং তাদের পেশাদারিত্বের নতুন মানে উন্নীত করতে এই টুর্নামেন্টটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছে বোর্ড।

উদ্বোধনী এই টুর্নামেন্টে মোট তিনটি ফ্র্যাঞ্চাইজি দল অংশ নেবে। দলগুলোর নাম এখনো চূড়ান্ত না হলেও শীঘ্রই তা প্রকাশ করা হবে। টুর্নামেন্টের মূল আসরের আগে একটি প্লেয়ার্স ড্রাফট বা ক্রিকেটার নিলামের আয়োজন করা হবে, যেখান থেকে দলগুলো তাদের দেশি ক্রিকেটারদের বেছে নেওয়ার সুযোগ পাবে। তবে বিদেশি ক্রিকেটার সংগ্রহের ক্ষেত্রে ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে; তারা চাইলে সরাসরি চুক্তির মাধ্যমে পছন্দমতো বিদেশি খেলোয়াড় স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে পারবে।

নারী বিপিএলের এই প্রথম আসরটি সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি বিশেষ গভর্নিং কাউন্সিল গঠন করেছে বিসিবি। এই কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবি পরিচালক ও নারী ক্রিকেট বিভাগের প্রধান রুবাবা দৌলা। তার নেতৃত্বাধীন কমিটিই টুর্নামেন্টের সার্বিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার বিষয়টি তদারকি করবে।

টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সময়সূচি, ভেন্যু এবং সম্প্রচার স্বত্বসহ আনুষঙ্গিক বিষয়গুলো পর্যায়ক্রমে জানানো হবে বলে জানিয়েছে বিসিবি। প্রথমবারের মতো আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়ে দেশের ক্রীড়ামোদীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ