আর্কাইভ
ads
logo

কানাডাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক

প্রকাশকাল: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৯ এ.এম
কানাডাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা দক্ষিণ আফ্রিকার

ছবিঃ সংগৃহীত

ads

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হারের হতাশা পেছনে ফেলে নতুন আসরে দারুণ সূচনা করল দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করামের ঝড়ো ফিফটি ও লুঙ্গি এনগিডির দুর্দান্ত বোলিংয়ে কানাডার বিপক্ষে প্রথম ম্যাচেই কোনো বাধার মুখে পড়েনি প্রোটিয়ারা। টুর্নামেন্টে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে কানাডাকে ৫৭ রানে হারিয়েছে তারা।

‘ডি’ গ্রুপের ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে তোলে ২১৩ রান। মার্করাম মাত্র ২৮ বলে ফিফটি পূর্ণ করে ইনিংসের গতি বাড়ান। জবাবে কানাডাকে ১৫৬ রানে আটকে দেয় প্রোটিয়া বোলাররা, যেখানে এনগিডির স্পেলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

ইনিংসের সপ্তম ওভারে প্রথম উইকেট হারানোর আগে দক্ষিণ আফ্রিকা তুলে নেয় ৭০ রান। কুইন্টন ডি কক ২৫ রানে বিদায় নিলে দায়িত্ব নেন মার্করাম ও রায়ান রিকেলটন। দুজনে মিলে ২৯ বলে ৫৬ রানের জুটি গড়ে কানাডার বোলিং আক্রমণে চাপ সৃষ্টি করেন।

৩২ বলে ১০ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে মার্করাম আউট হলে সেই জুটি ভাঙে। এরপরই খানিকটা ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মার্করামকে ফেরানোর পরের ওভারেই আনশ প্যাটেল জোড়া উইকেট তুলে নেন। ১ উইকেটে ১২৬ রান থেকে স্কোর নেমে আসে ৪ উইকেটে ১৩৮-এ। রিকেলটন ৩৩ ও ডেভাল্ড ব্রেভিস ৬ রানে আউট হন।

তবে শেষ দিকে ডেভিড মিলার ও ট্রিস্টান স্টাবস ঝড়ো ব্যাটিংয়ে স্কোর দুইশ পার করেন। ৬.৩ ওভারে ৭৫ রানের অপরাজিত জুটি গড়েন তারা। মিলার ২৩ বলে ৩৯ এবং স্টাবস ১৯ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ তিন ওভারে এই জুটিই যোগ করে ৪৭ রান। কানাডার পক্ষে আনশ প্যাটেল ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে কানাডা। মাত্র ৪৫ রানেই চার উইকেট হারায় তারা। এনগিডি নিজের প্রথম দুই ওভারেই তুলে নেন তিনটি উইকেট, ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেন দক্ষিণ আফ্রিকার হাতে।

এরপর নবনীত ঢালিওয়াল ও হার্শ ঠাকের ৬৯ রানের জুটি গড়ে কিছুটা লড়াইয়ে ফেরান কানাডাকে। তবে ঠাকের ২৯ বলে ৩৩ রান করে এনগিডির বলে আউট হলে আবার ছন্দ হারায় দলটি। এরপর আর ম্যাচে ফেরার সুযোগ পায়নি তারা।

১৮তম ওভারে মার্কো জানসেন জোড়া আঘাত হানলে কানাডার ইনিংস কার্যত শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৫৬ রানেই থামে তাদের সংগ্রহ। ঢালিওয়াল ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন।

এনগিডি ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট এবং হন ম্যাচসেরা। জানসেনের শিকার দুটি উইকেট। শক্ত বার্তা দিয়েই টুর্নামেন্ট শুরু করল দক্ষিণ আফ্রিকা।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ