আর্কাইভ
ads
logo

পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন আফগান ক্রিকেটার

বিনোদন ডেস্ক

প্রকাশকাল: ৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৭ পি.এম
পিএসএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন আফগান ক্রিকেটার

ads

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর শুরুর আগেই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। সরাসরি চুক্তিতে পেশাওয়ার জালমির সঙ্গে যুক্ত হওয়ার মাত্র দুদিন পরই এমন সিদ্ধান্তের কথা জানান তিনি।

ইতোমধ্যে পিএসএল থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন গুরবাজ। শুক্রবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, আসন্ন আসরে তার খেলা হচ্ছে না।

ভিডিও বার্তায় গুরবাজ বলেন, 'আমি এই বছর পিএসএলে খেলতে পারছি না। আমার কিছু ব্যক্তিগত দায়িত্ব রয়েছে এবং আমার দাতব্য ফাউন্ডেশনের বড় একটি অংশের কাজ এখনো অসম্পূর্ণ।'

তিনি আরও যোগ করেন, 'সফল একটি বিশ্বকাপ অভিযান শেষে আমি আমার প্রিয় আফগানিস্তানে ফিরে যেতে চাই, যাতে নিজে উপস্থিত থেকে ফাউন্ডেশনের কাজগুলো ভালোভাবে সম্পন্ন করতে পারি এবং দেশের মানুষের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারি।'

ক্রিকেট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গুরবাজের পথ অনুসরণ করে আরও কয়েকজন আফগান ক্রিকেটার এবারের পিএসএল থেকে সরে দাঁড়াতে পারেন। সম্ভাব্য তালিকায় রয়েছেন নাভিন উল হক ও মুজিব উর রহমানের মতো পরিচিত নামও।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ