আর্কাইভ
ads
logo

শুধু একটি অভ্যাসেই নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস

অনলাইন ডেস্ক

প্রকাশকাল: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২১ এ.এম
শুধু একটি অভ্যাসেই নিয়ন্ত্রণে রাখতে পারেন ডায়াবেটিস

ads

আজকাল অনিয়মিত জীবনযাপন ও খাদ্যাভ্যাসের কারণে ডায়াবেটিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্তের সংখ্যা ক্রমে বাড়ছে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে অনেক লোক খাদ্য পরিবর্তন বা ব্যায়ামে মন দেন, কিন্তু ব্যস্ত দৈনন্দিন জীবনে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। তবে চিকিৎসকদের মতে খাবার পর মাত্র একটি সহজ অভ্যাস অনুসরণ করেও রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। 

ডায়াবেটিসের ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, পায়ে সংক্রমণ, চক্ষু ও কিডনি সম্পর্কিত সমস্যা সৃষ্টি হতে পারে, তাই নিয়মিত কিছু স্বাস্থ্যকর অভ্যাস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, প্রতিবার খাবার খাওয়ার পর ১০ মিনিট হালকা হাঁটাহাঁটি করা একটি কার্যকর উপায়। 

 

তাদের ব্যাখ্যা অনুযায়ী, খাবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ বা শর্করার পরিমাণ স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। যদি সেই সময় চেয়ার বা বিছানায় বসে বা শুয়ে থাকা হয়, শর্করা রক্তে থেকেই যায়। কিন্তু খাবারের পর মাত্র ১০ মিনিট হাঁটলে পায়ের পেশি সক্রিয় হওয়ায় তা রক্ত থেকে অতিরিক্ত শর্করা টেনে শক্তিতে রূপান্তর করতে সাহায্য করে। এর ফলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে কমে আসে। 

 

শর্করার মাত্রা কমে হলে শরীরের ইনসুলিন নিঃসরণও নিয়ন্ত্রিত থাকে এবং এর ফলে লিভারে ফ্যাটের পরিমাণ কমে যায়, যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়। তাই চিকিৎসকেরা প্রতিদিনের রুটিনে এই সরল হাঁটাই বজায় রাখার ওপর জোর দিচ্ছেন। 

 

এটি একটি সহজ, সময়সীমাহীন ও খরচহীন অভ্যাস হলেও স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে অসাধারণ উপকার দিতে পারে — বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে। তাই ব্যস্ত জীবনের মাঝেও দিনের প্রতিটি প্রধান খাবারের পর এই অভ্যাসটি চালিয়ে যেতে চিকিৎসকরা সবাইকে উৎসাহ দিচ্ছেন। ‌

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ