আর্কাইভ
ads
logo

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ১০:৪৫ এ.এম
রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

ads

রাজধানীর চাঞ্চল্যকর খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ঘাতককে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রবিবার (১ মার্চ) সকালে নিশ্চিত করেছে ডিএমপি।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, আজ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ওবায়দুল্লাহ নরসিংদীর শিবপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তাকে হত্যার পর অত্যন্ত নির্মমভাবে মরদেহ সাতটি টুকরো করে রাজধানীর বিভিন্ন প্রান্তে ফেলে দেয় খুনি। পুলিশ দীর্ঘ তল্লাশি চালিয়ে এখন পর্যন্ত মরদেহের ছয়টি অংশ উদ্ধার করতে পেরেছে। আজ ভোরের দিকে সাভারের আমিনবাজার এলাকা থেকে মরদেহের সর্বশেষ অংশটি উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দেহের বাকি একটি খণ্ড খুঁজে বের করার কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) হারুন অর রশিদ আমিনবাজার থেকে মরদেহের অংশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ ও ঘাতকের পরিচয় সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে ধারণা করা হচ্ছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ