আর্কাইভ
ads
logo

রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ১ মার্চ ২০২৬, ১০:১৯ এ.এম
রাজবাড়ীতে কৃষক হত্যা মামলায় ৬ আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ads

রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কৃষক আতর শেখ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্তসহ ছয় আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আইনের আওতায় আনা হয়। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—বেথুলিয়া খন্দকারপাড়া এলাকার কামিল সর্দার (৩৫), রকি শেখ (২৬), রাইসুল ইসলাম আছাদ ওরফে তুফান সর্দার (২২), হাসান সর্দার (২৩), বাশার শেখ (২৬) ও শুভ শেখ (২০)। তারা সবাই রাজবাড়ী সদর থানার এজাহারভুক্ত আসামি।

মামলার বিবরণী থেকে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সকালে জমি নিয়ে বিরোধের জেরে সামসুল হক সূর্য গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রজব আলী শেখের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি বাসিন্দাদের ওপর নৃশংস নির্যাতন চালায়। এই ঘটনায় আতর শেখসহ বেশ কয়েকজন গুরুতর জখম হন। আহতদের উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখের মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

র‍্যাব জানায়, ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০ এবং র‍্যাব-৪-এর একটি যৌথ আভিযানিক দল ধামরাইয়ের সিতি বাজার ও নওগাঁওকাইত এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। আধুনিক তথ্য-প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের ধরতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ