আর্কাইভ
ads
logo

রংপুরে টিসিবির পণ্য গুদামে মজুদ, ডিলার আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭ পি.এম
রংপুরে টিসিবির পণ্য গুদামে মজুদ,  ডিলার আটক

ads

গোপন সংবাদের সূত্র ধরে রংপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ডিলারকে আটক করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর রেলস্টেশন খেরবাড়ি এলএসডি গুদাম এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটন পুলিশ-এর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী।

পুলিশ জানায়, অভিযানকালে ৬১৩ কেজি মসুরের ডাল, ১৫০ কেজি চিনি, ১৫০ কেজি ছোলা, ৭০ কেজি খেজুর এবং ১৬২ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে রুবেল মিয়া নামে এক যুবককে আটক করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, রুবেল মিয়া টিসিবির পণ্য ট্রাকের মাধ্যমে সরাসরি বিক্রি না করে নিজ গুদামে মজুদ রাখতেন। পরবর্তীতে এসব পণ্য কালোবাজারে বিক্রি করা হতো বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে এডিসি সনাতন চক্রবর্তী বলেন, এনএসআই ও টিসিবির দেওয়া তথ্যের ভিত্তিতে খেরবাড়ি এলাকায় অভিযান চালিয়ে রুবেল নামে এক যুবককে আটক করাসহ অবৈধভাবে মজুদ করা টিসিবির পণ্য উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল পুলিশকে জানান, তিনি টিসিবির একজন ডিলার। পণ্য উত্তোলনের পর নির্ধারিত নিয়মে ট্রাকে বিক্রি না করে সেগুলো গুদামে রেখে পরে বিক্রি করতেন।

আটক রুবেল মিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ