আর্কাইভ
ads
logo

ভূমি সেবায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৯ পি.এম
ভূমি সেবায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে: মন্ত্রী

ads

জনসাধারণের জন্য ভূমি সেবা আরও দ্রুত ও সহজলভ্য করতে একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এর মাধ্যমে সাধারণ মানুষ কম সময়ে প্রয়োজনীয় সেবা পেতে পারবেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজশাহী নগরীর পদ্মা কমিউনিটি সেন্টারে শহরের সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, “ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের মূল লক্ষ্য হলো সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় আইন দ্বারা পরিচালিত হয় এবং সেই আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানে অনিয়ম বা জটিলতা রয়েছে, সেগুলোর সংশোধনের নির্দেশনা দেওয়া হবে।”

তিনি আরও জানান, রাজশাহীবাসীর প্রত্যাশা অনুযায়ী কর্মসংস্থান সৃষ্টি এবং উত্তরের শিল্প ও আইটি সেক্টরের উন্নয়নের মাধ্যমে একটি উদ্ভাবনী ও শিল্প ঘন পরিবেশ গড়ে তোলা হবে। 

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ