আর্কাইভ
ads
logo

প্রয়োজনে পুলিশ হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত হবে; মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৪ পি.এম
প্রয়োজনে পুলিশ হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত হবে; মির্জা ফখরুল

ads

ঠাকুরগাঁওয়ে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি আদালতে বিবেচিত হওয়ায় ইতিমধ্যে যে তদন্ত সম্পন্ন হয়েছে, তা যথেষ্ট। তবে প্রয়োজনে পুনরায় তদন্ত করার বিষয়টি এখনো উন্মুক্ত আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঠাকুরগাঁও জেলা শহরের হাজীপাড়ায় স্থানীয়দের অর্থায়নে নির্মিত একটি হাফেজিয়া মাদরাসার চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রী যা বলেছেন, সেটাই হবে। যেহেতু তদন্ত হয়েছে, প্রয়োজন হলে আবারও তদন্ত হবে। এখন তো বিষয়টি আদালতে রয়েছে।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পরে ঠাকুরগাঁওয়ে এসে মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইবো, মাদরাসার উন্নয়ন কাজে আমরা যেন শরিক হতে পারি।”

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী যোগ করেন, “ঠাকুরগাঁওয়ে জনগণের কাছে আমি ঋণী। বরাবরই তারা আমাকে সমর্থন দিয়েছেন, আর সেই সমর্থনের কারণে আজকে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি অনুরোধ করব, ঠাকুরগাঁওবাসীর কাছে এই সহযোগিতা অব্যাহত রাখার জন্য।”

তিনি শেষ করেন, “স্থানীয় সরকার নির্বাচন যথাসময় হবে এবং গণতন্ত্রকে তার প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ