আর্কাইভ
ads
logo

নাটোরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০০ পি.এম
নাটোরে আগুনে পুড়ল বসতবাড়ি ও গবাদিপশু

ছবিঃ সংগৃহীত

ads

নাটোর সদর উপজেলার ডালসড়ক সংলগ্ন পূর্ব ঢাকোপাড়া গ্রামে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে কৃষক জাকির হোসেনের সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ওই কৃষকের সাতটি ঘর, গবাদিপশু, নগদ অর্থ ও মূল্যবান অলঙ্কারসহ প্রায় সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক জাকির হোসেন জানান, গভীর রাতে হঠাৎ বাড়ির গোয়ালঘর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই সেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা সম্মিলিত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ধ্বংসস্তূপে পরিণত হয় সাজানো সংসার।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি গরু ও সাতটি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। এছাড়া ঘরে থাকা নগদ আড়াই লাখ টাকা, স্বর্ণালঙ্কার এবং টিভি, ফ্রিজ ও খাটসহ সাতটি টিনশেড ঘরের যাবতীয় মালামাল ভস্মীভূত হয়েছে। আগুনে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘর থেকেই আগুনের সূত্রপাত হয়েছিল। বর্তমানে ওই পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ