আর্কাইভ
ads
logo

প্রথম কর্মদিবসেই মশক নিধনে মাঠে নামলেন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৩ পি.এম
প্রথম কর্মদিবসেই মশক নিধনে মাঠে নামলেন প্রশাসক

ads

গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মো. শওকত হোসেন সরকার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই সরাসরি মশক নিধন ও খাল উদ্ধারের কার্যক্রমে নামলেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি কমাতে নগর ভবন চত্বর থেকে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে নগর ভবনে পৌঁছে প্রয়োজনীয় দাপ্তরিক কাজ সম্পন্ন করেন প্রশাসক। পরে দুপুরে টঙ্গী এলাকা থেকে মশক নিধন অভিযান শুরু করেন।

ফগার মেশিন ও লার্ভিসাইড ছিটিয়ে তিনি নিজেই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে বিশেষ অভিযান পরিচালনা করেন। ভোগড়া বাইপাস এলাকায় মোগড় খাল পরিদর্শন করে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর তুরাগ নদীর ওপর নতুন ব্রিজ নির্মাণের পাইলিং কাজের উদ্বোধন করেন। এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসক জানিয়েছেন, প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন কার্যক্রম চালানো হবে এবং জনসচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা জোরদার করা হবে। ভোগড়া বাইপাস মোড়ে অবস্থিত মোগড়খালটি কিছুদিন আগে খনন করা হয়েছিল, তবে বেশ কিছু অংশে ভরাট হয়ে গেছে। খালটি পুনরায় সংস্কার করে দুই পাশে ওয়াকওয়ে তৈরি ও গাছ লাগানোর ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানিয়েছেন, তুরাগ নদীর ওপর ব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর শিগগিরই প্রধানমন্ত্রী স্থাপন করবেন।




ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ