আর্কাইভ
ads
logo

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৫ পি.এম
নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ছবিঃ সংগৃহীত

ads

নেত্রকোনায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অপরাধে স্বামী মো. আবু বক্করকে (৬২) যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. মরিয়ম মুন মুঞ্জরী জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আবু বক্কর কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার বাসিন্দা। মামলার বিবরণী থেকে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের রেজিয়া খাতুনের সঙ্গে এটি ছিল তার দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন। কিন্তু দীর্ঘদিনের দাম্পত্য কলহের জেরে ২০১৪ সালের ২৯ এপ্রিল রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। সেই রাতে নিজ পরনের শার্ট দিয়ে রেজিয়ার গলায় ফাঁস লাগিয়ে তাকে হত্যা করেন আবু বক্কর। অপরাধ গোপন করতে মরদেহটি বাড়ির পাশে একটি খড়ের গাদায় লুকিয়ে রেখে তিনি পালিয়ে যান।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের বোন বিউটি আক্তার বাদী হয়ে মোহনগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ২০১৮ সালে এই মামলার চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত আজ এই চূড়ান্ত রায় দিলেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে, আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী মো. নজরুল ইসলাম খান।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ