আর্কাইভ
ads
logo

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভ্যান খাদে, চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৭ পি.এম
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভ্যান খাদে, চালকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

ads

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে একটি চলন্ত ইঞ্জিনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ঘটনায় চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ভ্যানে থাকা আরও তিনজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত চালকের নাম ইশার আলী (৬০), তিনি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় আহতরা হলেন একই উপজেলার গোবরদাড়ী গ্রামের মো. মামুন হোসেন ও মোতালেব হোসেন এবং সরাবপুর গ্রামের মো. আমিনুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সাতক্ষীরার আবাদের হাট থেকে তিনটি গরু নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানটি খুলনার ডুমুরিয়ার কর্নিয়া অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে বালিগাদার এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানটির পেছনের একটি চাকা ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ভ্যানটি গরুসহ রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয় এবং তার সাথে থাকা তিন ব্যক্তি মারাত্মকভাবে জখম হন।

পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল আলম জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত প্রক্রিয়া সম্পন্ন করতে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ