আর্কাইভ
ads
logo

সুরক্ষা অধ্যাদেশ নিয়ে জামায়াত, বিএনপি ও এনসিপিকে যে ভয় দেখালেন সাদেক কায়েম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫ পি.এম
সুরক্ষা অধ্যাদেশ নিয়ে জামায়াত, বিএনপি ও এনসিপিকে যে ভয় দেখালেন সাদেক কায়েম

ছবিঃ সংগৃহীত

ads

সুরক্ষা অধ্যাদেশ বাতিল বা আইনি জটিলতার মাধ্যমে আন্দোলনকারীদের হয়রানি করা হলে তার পরিণতি শুধু ছাত্রনেতাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না—এমন সতর্কবার্তা দিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেছেন, এতে জামায়াত, বিএনপি, এনসিপিসহ আওয়ামী লীগবিরোধী সব রাজনৈতিক শক্তিকেই ভুক্তভোগী হতে হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে সাদিক কায়েম লেখেন, জুলাইকে বিতর্কিত করার উদ্দেশ্যে গণভোট ও জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও তিনি দাবি করেন, যা তার মতে উদ্বেগজনক।

তিনি আরও উল্লেখ করেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে কিছু গণমাধ্যম সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে বলেও তিনি অভিযোগ করেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডাকসু ভিপি সতর্ক করে বলেন, "যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়ে যায়, তবে সম্মুখসারির ছাত্রনেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এনসিপির শীর্ষ নেতা সহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামী হয়ে যেতে পারেন!"

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, "জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্খাকে জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।"

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ