আর্কাইভ
ads
logo

কক্সবাজারে ট্রাকচাপায় পর্যটন ব্যবসায়ী নি/হত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০০ পি.এম
কক্সবাজারে ট্রাকচাপায় পর্যটন ব্যবসায়ী নি/হত

ছবিঃ সংগৃহীত

ads

কক্সবাজারের ঝিলংজা এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল মালেক (৩৪) নামে এক পর্যটন ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দরগাহপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক সেন্টমার্টিনের পশ্চিমপাড়ার মৃত আলী হোসেনের পুত্র। তিনি পর্যটন ব্যবসার পাশাপাশি স্থানীয় একটি দৈনিকে সেন্টমার্টিন প্রতিনিধি হিসেবেও কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন পরেই আব্দুল মালেকের সৌদি আরব যাওয়ার কথা ছিল। সেই লক্ষ্যে রামুর জোয়ারিয়ানালায় একটি কেন্দ্রে তার প্রশিক্ষণ চলছিল। বুধবার ছিল প্রশিক্ষণের তৃতীয় দিন। দুপুর ২টার দিকে প্রশিক্ষণ শেষ করে তিনি অটোরিকশা যোগে কক্সবাজার শহরে ফিরছিলেন। পথিমধ্যে ঝিলংজা দরগাহপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ পারভেজ জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ