আর্কাইভ
ads
logo

ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পি.এম
ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহনন

ছবিঃ সংগৃহীত

ads

রাজশাহীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ চলাকালীন গলায় ফাঁস দিয়ে রজিনা সরকার পাখি (২১) নামের এক তরুণী আত্মহনন করেছেন।

বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানাধীন কাদের মন্ডলের মোড় এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত পাখি নওগাঁ জেলার সাপাহার উপজেলার ইদ্রিস আলীর কন্যা। তিনি গত দুই বছর ধরে মহানগরীর ওই বাড়িতে তার পালিত মা রোজী খাতুনের সঙ্গে বসবাস করে আসছিলেন।

আত্মহত্যার চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার আগে পাখি তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে বেশ কিছু আবেগঘন ও বিদায়ী বার্তা পোস্ট করেন। মৃত্যুর মাত্র চার ঘণ্টা আগে এক স্ট্যাটাসে তিনি লেখেন যে, আজই তার জীবনের শেষ দিন এবং পৃথিবীতে তার জন্য কোনো সুখ নেই। এরপর মৃত্যুর দুই ঘণ্টা আগে ‘বিদায় এই সুন্দর পৃথিবী’ লিখে পোস্ট করার পাশাপাশি কথিত প্রেমিকের উদ্দেশ্যে ‘আই লাভ ইউ’ ও ‘আই মিস ইউ’ সংবলিত বার্তা দেন। সবশেষে ফেসবুক লাইভ চালু রেখে শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি না ফেরার দেশে চলে যান।

ঘটনার বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং সেই সূত্রে তৈরি হওয়া মনোমালিন্যের জের ধরেই তরুণী এই পথ বেছে নিয়েছেন। আত্মহত্যার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দেওয়া পোস্ট এবং লাইভ স্ট্রিমিংয়ের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ বর্তমানে মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ