আর্কাইভ
ads
logo

মৌলভীবাজারে বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পি.এম
মৌলভীবাজারে বেঙ্গল ফুডকে ১৬ লাখ টাকা জরিমানা

ছবিঃ সংগৃহীত

ads

মৌলভীবাজারের জনপ্রিয় মিষ্টির দোকান ‘বেঙ্গল সুইট ফুড’-কে খাদ্যপণ্যে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকিপূর্ণ রাসায়নিক ব্যবহারের দায়ে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত। জিলাপি তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের সত্যতা প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

বুধবার বিকেলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মৌলভীবাজার জেলা কার্যালয় থেকে এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করা হয়।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ল্যাবরেটরি পরীক্ষায় বেঙ্গল সুইট ফুডের জিলাপিতে মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর হাইড্রোজ বা সোডিয়াম হাইড্রো সালফাইড নামক নিষিদ্ধ রাসায়নিকের উপস্থিতি শনাক্ত হয়। এই গুরুতর অপরাধে গত বছরের ২৮ আগস্ট নিরাপদ খাদ্য পরিদর্শক দীপংকর ব্রহ্মচারী বাদী হয়ে বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও শুনানি শেষে গত ২৩ ফেব্রুয়ারি আদালত নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর দুটি পৃথক ধারায় এই রায় ঘোষণা করেন।

মৌলভীবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন জানান, হাইড্রোজ একটি বিষাক্ত কেমিক্যাল যা খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। বিদ্যমান আইন ও প্রবিধিমালা অনুযায়ী এটি একটি দণ্ডনীয় অপরাধ, কারণ এ ধরনের উপাদান দীর্ঘমেয়াদে মানবদেহে মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করতে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মিশ্রণকারীদের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান এবং আইনি পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ