আর্কাইভ
ads
logo

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩০ পি.এম
ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবিঃ সংগৃহীত

ads

ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানা এলাকায় মুন্নি আক্তার (২২) নামে এক তরুণী গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউখুতি জোড়াব্রিজ গ্রাম থেকে তার দেহটি উদ্ধার করা হয়। মৃত মুন্নি ওই এলাকার মো. এমদাদুল হকের স্ত্রী এবং আট মাস বয়সী একটি দুগ্ধপোষ্য সন্তানের জননী।

ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দীন মোহাম্মদ মরদেহ উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মুন্নি আক্তার নিজের ঘরের ভেতরে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছেন—এমন সংবাদ পান তার স্বজনরা। খবর পেয়ে মুন্নির বাবা মো. ইউনুস আলীসহ পরিবারের সদস্যরা দ্রুত সেখানে গিয়ে ঘরের বাঁশের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। নিহতের স্বজনদের দাবি, পারিবারিক দীর্ঘদিনের কলহের জেরে অতিষ্ঠ হয়ে মুন্নি এই চরম পথ বেছে নিয়ে থাকতে পারেন।

ভুল্লী থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং পুরো বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ