আর্কাইভ
ads
logo

কচুয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ পি.এম
কচুয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজে বিস্ফোরণ, দগ্ধ ৩

ছবিঃ সংগৃহীত

ads

চাঁদপুরের কচুয়ায় সেহরির খাবার প্রস্তুত করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন।

বুধবার ভোররাত ৪টার দিকে কচুয়া দক্ষিণ ইউনিয়নের হোসেনপুর গ্রামের বোয়াল বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে আহতরা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন—খাদিজা আক্তার (৩০), তার স্বামী মাহমুদুল (৩৬) এবং মাহমুদুলের বড় ভাইয়ের স্ত্রী শিউলি আক্তার (৪০)। কচুয়া দক্ষিণ ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো. নাছির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ভোররাতে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি রান্না করতে রান্নাঘরে যান খাদিজা আক্তার। সেখানে আগে থেকেই গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে গ্যাস জমে ছিল। খাদিজা চুলায় আগুন দেওয়ার সাথে সাথেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে স্বামী মাহমুদুল ও জা শিউলি আক্তারও অগ্নিদগ্ধ হন।

দুর্ঘটনার পরপরই স্বজনরা তাদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার গুরুত্ব বিবেচনায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় পাঠানো হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, সকাল সাড়ে ৮টার দিকে চাঁদপুর থেকে দগ্ধ তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে খাদিজা আক্তারের শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে। অন্য দুই সদস্য মাহমুদুল (৪ শতাংশ) ও শিউলি আক্তারকে (২ শতাংশ) জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ