আর্কাইভ
ads
logo

দেবরের আত্মহত্যার এক দিন পরই ভাবির আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০০ পি.এম
দেবরের আত্মহত্যার এক দিন পরই ভাবির আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

ads

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় দেবরের আত্মহত্যার খবর পাওয়ার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই একই পথ বেছে নিয়েছেন তার চাচাতো ভাবি। দুই দিনের ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মধ্য মহিষার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন মধ্য মহিষার এলাকার মিল্টন মল্লিক এবং তার চাচাতো ভাই মালয়েশিয়া প্রবাসী ফয়সাল মল্লিকের স্ত্রী এলিনা আক্তার। স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্টন ও তার ভাবি এলিনার মধ্যে দীর্ঘদিনের একটি গোপন সম্পর্কের বিষয়টি গত তিন মাস আগে জানাজানি হয়। এ নিয়ে পারিবারিকভাবে দীর্ঘস্থায়ী বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল।

পারিবারিক এই সংকটের জেরে গত মঙ্গলবার ইফতারের পর ঢাকার মোহাম্মদপুর এলাকায় কর্মস্থলের পাশে নিজের ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিল্টন মল্লিক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ও মানসিক চাপ সইতে না পেরে তিনি এই চরম সিদ্ধান্ত নেন। মিল্টনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর পর বুধবার সকালে নিজ ঘরে গলায় ফাঁস দেন এলিনা আক্তার।

নিহত মিল্টনের বন্ধু মিঠু জানান, মিল্টন সাত মাস আগে লিবিয়া থেকে দেশে ফিরে ঢাকার একটি মিষ্টির দোকানে কাজ শুরু করেছিলেন। আজ বুধবার তার মরদেহ বাড়িতে আসার কথা ছিল, কিন্তু তার আগেই এলিনার মৃত্যুর সংবাদে সবাই স্তব্ধ হয়ে গেছেন। তাদের নিকটাত্মীয় আব্দুল খালেক মাতব্বরের মতে, আগে থেকেই তাদের সম্পর্কের গুঞ্জন ছিল এবং সেই ঘটনার ধারাবাহিকতায় এই আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল থেকে সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলিনা আক্তারের মরদেহ উদ্ধার করে। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ