আর্কাইভ
ads
logo

এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৪ পি.এম
এমপি নুরুল আমিন সড়ক দুর্ঘটনায় আহত

ছবিঃ সংগৃহীত

ads

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে এক সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল আমিন আহত হয়েছেন। মঙ্গলবার বেলা ৩টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মদ আলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যক্তিগত কাজ শেষে কুমিল্লা থেকে ফেরার পথে তার বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় দলীয় নেতা-কর্মী ও অনুসারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার বেসরকারি কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তাকে চট্টগ্রাম শহরে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী ঘটনার বিবরণ দিয়ে জানান, সকালে ব্যবসায়িক প্রয়োজনে কুমিল্লায় গিয়েছিলেন নুরুল আমিন। ফেরার পথে মোহাম্মদ আলী এলাকায় অন্য একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে তার গাড়িটি মহাসড়কের বিভাজকের (আইল্যান্ড) ওপর আছড়ে পড়ে। এতে তিনি মুখমণ্ডল, মাথা ও কোমরে আঘাত পান।

বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন গণমাধ্যমকে জানান, সংসদ সদস্যকে হাসপাতালে আনার পর জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ