আর্কাইভ
ads
logo

রাষ্ট্রপতির সাক্ষাতকার নিয়ে যা বললেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পি.এম
রাষ্ট্রপতির সাক্ষাতকার নিয়ে যা বললেন জামায়াত আমির

ছবিঃ সংগৃহীত

ads

সম্প্রতি একটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের দুই পর্বের একটি বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সরকার গঠন এবং অন্তর্বর্তীকালীন সময়ের নানা গুরুত্বপূর্ণ বিষয় ওই সাক্ষাৎকারে উঠে আসলেও ৫ আগস্টের ঘটনাপ্রবাহ নিয়ে রাষ্ট্রপতির দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক নেতাদের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, তাতে অংশ নিয়েছিলেন জামায়াত আমির। রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি প্রকাশের পর মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে ডা. শফিকুর রহমান দাবি করেন, ৫ আগস্টের প্রকৃত ঘটনা রাষ্ট্রপতি পুরোপুরি প্রকাশ করেননি বরং অনেক কিছুই এড়িয়ে গেছেন বা চেপে গেছেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে সেদিন উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দের সামনে রাষ্ট্রপতি যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা জানিয়েছিলেন, বর্তমান সাক্ষাৎকারে তিনি তা অস্বীকার করেছেন। ডা. শফিকুর রহমানের মতে, সেদিন রাষ্ট্রপতি যে বক্তব্য দিয়েছিলেন, এখন তার সম্পূর্ণ বিপরীত কথা বলছেন।

দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে রাষ্ট্রপতির এমন অবস্থানকে অনভিপ্রেত উল্লেখ করে জামায়াত আমির আরও বলেন, কোটি কোটি মানুষ সেদিন রাষ্ট্রপতির মুখ থেকে যা শুনেছে এবং তিনি এখন যা বলছেন, এই দুইয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। তিনি প্রশ্ন তোলেন, রাষ্ট্রপতি কি তার এই পরস্পরবিরোধী বক্তব্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারবেন? দেশের জনগণ সব বোঝেন উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ