আর্কাইভ
ads
logo

যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ এ.এম
যশোরে মেয়াদোত্তীর্ণ ১৩ বস্তা চিপস ধ্বংস

ছবি: সংগৃহীত

ads

যশোর শহরের বড়বাজার এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ১৩ বস্তা মেয়াদোত্তীর্ণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক মিশ্রিত চিপস জব্দ করেছে প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে। অভিযান শেষে জব্দকৃত চিপসগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান জানান, বড়বাজারের সিটি প্লাজার সামনে অবস্থিত শিব স্টোরের গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ চিপস মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দেওয়া হয়। অভিযানে তথ্যের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মজুতকৃত ক্ষতিকর চিপসগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়। এছাড়া একই এলাকায় আরজি ট্রেডার্স নামক আরেকটি প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারদর স্থিতিশীল রাখা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যেই এই বিশেষ অভিযান চালানো হয়েছে। যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবং অসাধু ব্যবসায়ীদের রুখতে সামনের দিনগুলোতেও এই তদারকি অব্যাহত থাকবে।

এই অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা অংশ নেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-৬-এর একটি দলও অভিযানে সহযোগিতা প্রদান করে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ