আর্কাইভ
ads
logo

বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে ১জন নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশকাল: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পি.এম
বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে ১জন নিহত

ads

বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ম্যাগাজিন ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সোমবার বিকেল চারটার দিকে রোয়াংছড়ি উপজেলা-র বান্দরবান–রুমা সড়কের মুরুং বাজার এলাকায় এ ঘটনা ঘটে। প্রশাসনিকভাবে স্থানটি তারাছা ইউনিয়নের অন্তর্গত হলেও এটি রুমা উপজেলা সদরের কাছাকাছি।

নিরাপত্তা বাহিনী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোলাগুলির পর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে জলপাই রঙের পোশাক পরা এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তার কাছ থেকে একটি এসএমজি, দুটি ম্যাগাজিন, ১৪৩ রাউন্ড গুলি এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। পরে তাকে বান্দরবান সদর হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা দিলীপ চৌধুরী জানান, নিরাপত্তা বাহিনী একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানায়, বিকেলে ওই সড়কে একদল সশস্ত্র ব্যক্তি যানবাহন থামিয়ে চাঁদা আদায় করছিল। এ সময় বান্দরবান থেকে রুমার দিকে যাওয়ার পথে নিরাপত্তা বাহিনীর একটি দল সেখানে পৌঁছালে সশস্ত্র ব্যক্তিরা প্রথমে গুলি চালায়। জবাবে পাল্টা গুলিবর্ষণ করলে একজন আহত হন।

রোয়াংছড়ি থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাবের আহমেদ বলেন, একটি পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে গোলাগুলির ঘটনায় আহত একজনকে উদ্ধার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।

ads

এই বিভাগের আরও খবর

এই বিভাগের আরও খবর

ads
ads
manusherkotha

manusherkotha

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ